চট্টগ্রামে মাটি খননের সময় ধস, ২ শ্রমিক নিহত

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় মাটি ধসের দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গত বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

 

তিনি আরও বলেন, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়।

 

আরও পড়ুন: চৌগাছায় নির্মাণাধীন ভবনের পাইলিংকালে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

 

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন