বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৭টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লাগে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতেও। দাউ দাউ করে জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিরাপদ স্থানে চলে যান।
আরও পড়ুন: মৌলভীবাজারে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে মাদ্রাসাছাত্র নিহত
পরে ফৌজদারহাট থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে ১৬টি বগিতে ৬শোর বেশি যাত্রী ছিলেন। যাত্রীরা জানান, ট্রেনটি ৬টায় ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ৩০ মিনিট পর যাত্রা শুরু করে।
চট্টগ্রাম কুমিরা ফায়ার স্টেশনের সাব অফিসার আহসান আলী জানান, পাওয়ার কার এবং সংলগ্ন বগিতে আগুন ছড়িয়ে পড়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে, এ ঘটনার তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
]]>
৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·