চট্টগ্রামে ডাকাত দলের গুলিতে গরুর মালিক নিহত

৩ দিন আগে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত দলের গুলিতে চন্দন দে (৭০) নামের এক গরুর মালিক নিহত হয়েছেন। এ সময় ডাকাতেরা তিনটি গরু লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দের সন্তান।

 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি হাইস মাইক্রোবাস নিয়ে ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দে ও তার প্রতিবেশী নিতাই দের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। ডাকাতেরা গোয়ালঘর থেকে গরু বের করার সময় চন্দন দে বাধা দেন। এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

 

গুলিতে গুরুতর আহত হন চন্দন দে। পরে ডাকাত দল দুটি বাড়ি থেকে তিনটি গরু মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: চট্টগ্রামের রাউজানে দুষ্কৃতকারীদের গুলিতে যুবদলকর্মী নিহত

 

গুরুতর আহত অবস্থায় চন্দন দে-কে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন