বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৫ জন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাখাওয়াতের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান
এর আগে, মারা যান সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন, ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।
ডা. শাওন জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ এবং আরেক ভাই শিপন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
আরও পড়ুন: গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে কাজ করবে ৩ মন্ত্রণালয়
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যার দিকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·