বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক জানান, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এমনকি সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়।
তিনি বলেন, ‘রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’
আরও পড়ুন: টয়লেটের পাশে অস্বাস্থ্যকর সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং তাদের তৈরি ‘মাওয়া’ নামে খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।
এই সব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে, তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে জানান তিনি।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·