আবহাওয়া অধিদফতরের দেয়া রোববার (১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাস পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ! স্বস্তির বৃষ্টি কবে?
গত শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
]]>
১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·