এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- বাংলা একাডেমির পরিচালক ও লোকসংস্কৃতিবিদ কবি ড. তপন বাগচী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় বালা।
অনুষ্ঠানের শুরুতেই মেঘের ধাক্কা’র পরিচালক কবি ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান তার স্বাগত ভাষণে কবি ফয়সাল লিমন সম্পর্কে বলেন, ‘কবি ফয়সাল লিমন বরিশালের মানুষ। তার শৈশব কেটেছে জীবনানন্দ দাশের স্মৃতিচিহ্নকে ঘিরে। জীবনানন্দ দাশ যে নদীর পাড়ে বসে থাকতো, যে কলেজের মাঠে হাঁটাহাটি করতো এই সমস্ত জায়গা ছিল ফয়সালে লিমনের প্রিয় স্থান। তারপর তিনি পড়াশোনা ও উচ্চ শিক্ষার জন্য অষ্ট্রেলিয়ায় পাড়ি জমান। প্রবাস জীবনে তার স্মৃতিতে শুধুই বাংলাদেশ আঁকড়ে থেকেছে। সেই সময়ে বাংলাদেশের সমস্ত অনুভূতি নিয়েই তিনি বহু কাব্য রচনা করেছেন। আবার ভারতে পড়াশোনা করার সময়ে কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ছিল তার বিশেষ সখ্যতা। এই সবকিছু মিলিয়ে কবির জীবনে কেবলই বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও বাংলা সাহিত্যের স্মৃতি চিহ্ন।’
এরপরই শুরু হয় আবৃত্তি পর্ব। সেখানে ঘুমাও বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন- জনপ্রিয় আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব, মজুমদার বিপ্লব, ডলি দাশ, আঞ্জুমান লায়লা নওশীন, শারমীন মৃত্তিকা, রিয়াজ রনি, অনন্যা মাহমুদ, কণিকা গোপ ও ফাহমিদা সূচনা।
আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো আবৃত্তি প্রযোজনা ‘একটি বাংলাদেশ’
আবৃত্তি পর্ব শেষে বিশেষ অতিথির বক্তব্যে- অধ্যাপক ড. মলয় বালা বলেন- বর্তমান সময়টা বাংলা সাহিত্যের কিছুটা ক্রান্তিকাল বলা যায়। এরকম সময়ে নতুন নতুন কবিদের কাব্য রচনা আমাদের শিল্পবান্ধব সমাজ গঠনে খুবই দরকারী।
প্রধান অতিথি ড. তপন বাগচী বলেন, ‘এতক্ষণ যে কবিতাগুলো আমরা শুনলাম সেটা খুবই ধারালো শব্দ এবং বাংলা মাটির প্রতি কবির লেখায় গভীর মমত্ববাদের পরিচয় মিলেছে। সবশেষে কবি ফয়সাল লিমন তার লেখালেখির প্রেক্ষাপট তুলে ধরেন।’
তিনি বলেন, ‘যখন আমি অষ্ট্রেলিয়াতে ছিলাম তখন দেখতাম- বিদেশি অনেক মানুষই বাংলাদেশকে নিয়ে নানারকম কটাক্ষ করতো, তুচ্ছ-তাচ্ছিল্য করতো। তখন মনটা খুবই বিষণ্ণতায় ভরে উঠতো। কেন না আমি তাদের বোঝতে পারতাম না যে বাংলাদেশ কতটা শিল্প সাহিত্যে সমৃদ্ধ, বাংলার মাটি ও মানুষের মধ্যে কতটা মায়া মমতা জড়িয়ে আছে। সেই দুঃখবোধগুলোই আমি আমার কাব্য তুলে ধরার চেষ্টা করতাম।’
কবি ফয়সাল লিমনের উল্লেখযোগ্য প্রকাশনা ইংরেজি কবিতার বই ‘কেভ অ্যান্ড শ্যাডো’ উপন্যাস ‘দ্যা ব্ল্যাকজ্যাক’, ‘অ্যাডিলিসিয়া’। ‘ঘুমাও বাংলাদেশ’ বাংলা ভাষায় প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থ। বইটি তোমার প্রকাশনী থেকে ২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·