গ্যাসের খরচ কমাতে একই সিলিন্ডারে বেশিদিন রান্নার ৭ উপায়

১ সপ্তাহে আগে
আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি) দাম। সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী পরিবারগুলো বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে সামান্য সচেতনতা ও কিছু অভ্যাস বদলেই রান্নায় গ্যাসের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

একটি গ্যাস সিলিন্ডার (এলপিজি) যেন বেশিদিন ব্যবহার করা যায়—তার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল মেনে চললেই অনেক সাশ্রয় সম্ভব।


এক সিলিন্ডারে বেশি দিন রান্না করার ৭ উপায়

১. রান্নার আগে সব প্রস্তুতি নিন: সবজি কাটা, মসলা তৈরি আগে থেকেই করে রাখুন। চুলা জ্বালানোর পর সময় নষ্ট হলে গ্যাস বেশি খরচ হয়।

 

আরও পড়ুন: মোটরসাইকেলে তেল সাশ্রয়ের ১০টি সহজ কৌশল


২. ঢাকনা ব্যবহার করুন: রান্নার সময় হাঁড়ি বা পাত্র ঢেকে রাখলে দ্রুত রান্না হয় এবং গ্যাস কম লাগে।


৩. মাঝারি আঁচে রান্না করুন: অনেকেই বেশি আঁচে রান্না করেন, এতে গ্যাস দ্রুত শেষ হয়। মাঝারি আঁচেই বেশিরভাগ রান্না ভালোভাবে হয়।


৪. প্রেসার কুকার ব্যবহার করুন: ডাল, মাংস বা শক্ত খাবার প্রেসার কুকারে রান্না করলে সময় ও গ্যাস—দুটোই কম লাগে।


৫. বার্নার পরিষ্কার রাখুন: চুলার বার্নার নোংরা থাকলে আগুন ঠিকমতো জ্বলে না, ফলে গ্যাস বেশি খরচ হয়। নিয়মিত পরিষ্কার করুন।


৬. পাতিলের সাইজ ঠিক রাখুন: ছোট বার্নারে বড় হাঁড়ি ব্যবহার করলে গ্যাস অপচয় হয়। বার্নারের সাথে মানানসই পাত্র ব্যবহার করুন।


৭. লিকেজ আছে কি না চেক করুন: গ্যাস লিক হলে অজান্তেই অনেক গ্যাস নষ্ট হয়। মাঝে মাঝে সাবান পানি দিয়ে পাইপ ও রেগুলেটর চেক করুন।

 

আরও পড়ুন: আলমারিতে শীতবস্ত্র তুলে রাখার আগে করণীয়


বাড়তি টিপস-

১. রান্না শেষে চুলা ও রেগুলেটর বন্ধ করতে ভুলবেন না

২. অযথা বারবার চুলা জ্বালানো-নেভানো এড়িয়ে চলুন

৩. ভালো মানের চুলা ও রেগুলেটর ব্যবহার করুন

]]>
সম্পূর্ণ পড়ুন