শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বোগলাগাড়ী পূর্ব-দক্ষিণ পাড়া এলাকা থেকে রজিবা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রজিবা বেগমের স্বামী সুজা মিয়াকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·