গুলশানে ‘আমরা নারী’র উদ্যোগে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

২ সপ্তাহ আগে
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চাকে উৎসাহিত করতে রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথভাবে ব্যাংকটির কর্পোরেট কর্মকর্তাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে প্রধান আলোচক ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বুশরা নূর আল চৌধুরী।


ডা. মো. খাদেমুল বাশার বলেন, 'ক্যান্সার এখন একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার নিরাময় সম্ভব।'


ডা. বুশরা নূর আল চৌধুরী গুরুত্বারোপ করে বলেন, 'লক্ষণ অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ ও নিয়মিত স্ক্রিনিং করাই হলো এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা।'


অনুষ্ঠানে ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব সংগঠনের লক্ষ্য তুলে ধরে বলেন, 'খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার- এই পাঁচটি স্তম্ভের ওপর ভিত্তি করে আমরা একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের আন্দোলন গড়ে তুলেছি। পেশাজীবীদের সম্পৃক্ত করে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।'


আরও পড়ুন: উত্তরা লেডিস ক্লাবে ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত


কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব সিআরএম হাসি রানী বেপারী এবং ট্রেনিং একাডেমির এসএভিপি ও ম্যানেজার এইচ এম মেহেদী হাসান।


সেমিনারে ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, জীবনযাপনের ঝুঁকি এবং রোগ প্রতিরোধের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও গণমাধ্যম ও জনসম্পৃক্ততার মাধ্যমে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন