গানে-কবিতায় নেত্রকোনায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১ সপ্তাহে আগে
গান, শুভেচ্ছা ও কবিতা পাঠের মধ্য দিয়ে সংস্কৃতির জেলা নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে সময় টেলিভিশনের প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী অনুষ্ঠান।

শুক্রবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের হলরুমে শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। 

এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে এক আড়ম্বরপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। 

জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা প্রেসক্লাবে সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, অধ্যাপক রেজাউল করিম, কামরুল হাসান, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক একে এম আব্দুল্লাহ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর মনির হোসেন বরুণ, বারহাট্টা প্রেসক্লাবে সম্পাদক ফারুক আহমেদ, পুর্বধলা প্রেসক্লাবে সভাপতি জায়দুল ইসলাম, আটপাড়া প্রেসক্লাবের সম্পাদক ইবাদ হোসেন, বারহাট্টার নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, জেলা জামায়াতের প্রচার প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান বাপ্পী, নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপি, এনসিপির প্রীতম সোহাগ, শিক্ষার্থী হাফসা ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকের আস্থা ধরে রেখেছে সময় টিভি’

অনুষ্ঠানের শুরুতেই বাউল সাধক উকিল মুন্সির কালজয়ী গান যা হুমায়ূন আহমেদ নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে সেই ‘মানুষ ধর মানুষ ভজ’ গান পরিবেশন করেন উদীচীর শিল্পী নারায়ণ কর্মকার, মনোয়ার হোসেন মামুন, শুভ বণিক ও দেবাশীষ সরকার। এরপর অতিথিরা শিশুদের নিয়ে কেক কাটেন এবং শুভ জন্মদিন বলে স্লোগানে মুখরিত করে তোলেন।


পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘সময় টেলিভিশন ডায়নামিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করে।’ 


অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, ‘জনগণের আশা আকাঙ্ক্ষা আরও বেশি করে তুলে ধরে আগামীর সাথে এগিয়ে যাবে।’ 


জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, ‘সময় টিভি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণে আগামীতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

]]>
সম্পূর্ণ পড়ুন