গাইবান্ধায় ডাকাত সন্দেহে জনতার পিটুনি, নিহত ২

২ সপ্তাহ আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসেন। পথে এক ব্যক্তিকে ডাকাতির চেষ্টা করেন। পরে ওই ব্যক্তির চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়।

 

এ সময় ডাকাত দলের একজন পালিয়ে যায়। অপর দুজনকে পিটুনি দেন উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি।

 

আরও পড়ুন: ছিনতাইয়ের অভিযোগে ২ ভাইকে গণপিটুনি, পিস্তল ও গুলি উদ্ধার

 

পিটুনিতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।

 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন