আসুন এক নজরে জেনে নিই, গরমে পারফিউম বাছাইয়ের কিছু কার্যকরী উপায়-
১. গরমে কড়া বা ভারী সুগন্ধি (যেমন- মাস্ক, ভারী উডি বা তীব্র মিষ্টি গন্ধ) ব্যবহার না করে হালকা ও সতেজ গন্ধ বেছে নিন।
২. সাইট্রাস পারফিউম যেমন লেমন, বার্গামট, কমলা বা ম্যান্ডারিনের ফলের গন্ধ গরমে সতেজতা আনে।
৩. অ্যাকুয়াটিক পারফিউম যেমন সমুদ্রের পানির মতো গন্ধ বা মেরিন অ্যাকর্ডস গরমে বেশ আরামদায়ক।
৪. গরমে ফ্রেশ অনুভূতি পেতে হালকা ফুলের গন্ধযুক্ত যেমন জেসমিন, বেলি, রোজ পারফিউম বেছে নিন।

পারফিউম দীর্ঘস্থায়ী করতে ব্যবহারের নিয়ম
১. গোসলের পর ত্বকের লোমকূপ প্রসারিত থাকে। তখন পারফিউম দিলে তা বেশিক্ষণ স্থায়ী হয়।
২. কবজি, কানের পেছনে, গলার দুই পাশে ও কনুইয়ের ভাজে পারফিউম লাগান। শরীরের এসব পালস পয়েন্টে গরম থাকে যে কারণে দ্রুত সুগন্ধ ছড়িয়ে দিতে পারে।
৩. পারফিউম দেয়ার আগে ত্বকে নন-সেন্টেড (গন্ধহীন) ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়।
৪. গরমে শরীরের পরিবর্তে পোশাকেও পারফিউম ব্যবহার করতে পারেন। এতে সুগন্ধ দীর্ঘসময় আপনার সঙ্গী হতে পারে।
আরও পড়ুন: জেনে নিন পারফিউম ব্যবহারের সঠিক পদ্ধতি
গরমে জনপ্রিয় কিছু সুগন্ধি
১. ছেলেদের মধ্যে বেশ জনপ্রিয় ডেভিডফ কুল ওয়াটার, বস, আকুয়া ডি জিও, রালফ লরেন পোলো ব্ল্যাক।
২. মেয়েদের মধ্যে জনপ্রিয় পারফিউমগুলো হলো ডলচে অ্যান্ড গাবানা লাইট ব্লু , বারবারি, হালকা ফ্লোরাল ও ফ্রুটি মিস্ট।
কেনার আগে অবশ্যই নিজের ত্বকে সামান্য পরিমাণে পছন্দের পারফিউমটি স্প্রে করুন। এতে ত্বকে অ্যালার্জি পরীক্ষার পাশাপাশি সুগন্ধও যাচাই করতে পারবেন।
আরও পড়ুন: বডি মিস্ট নাকি পারফিউম কোনটি সেরা?
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·