শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়ন: কোন পথে হাঁটছে বাংলাদেশ? পেশাজীবী সমাজের ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করে এনপিএ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, সরকারি দলের সংসদ সদস্যরা প্রশ্নবিদ্ধ সংবিধানের দোহাই দিয়ে এবং ক্ষেত্রবিশেষে অপব্যাখ্যা দিয়ে সংসদে সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছেন।
এনপিএ আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পেশাজীবীদের সজাগ থাকার আহ্বান জানান। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার বক্তব্যে বিএনপির সমালোচনা করে বলেন, 'দলটি গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সাথে প্রতারণা করছে।'
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থিরতা এবং ‘মব কালচার’ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ সময় বাকস্বাধীনতা হরণে গ্রেফতার প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।
আরও পড়ুন: জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ
উদ্বোধনী বক্তব্যে নাভিদ নওরোজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবী সমাজ রাজপথে নেমেছিল বলেই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর ডীন অধ্যাপক ড. এ কে এম ওয়ারেসুল করিম, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সমন্বয়ক ফাহিম মাশরুর, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।
এনপিএ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সভায় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন এনপিএ কমিটির সদস্য তৌহিদ হোসেন, ইমরান নাঈম, সৈকত হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·