মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা ও গণইফতার মাহফিলে এ কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, ‘বিচারের ব্যাপারে, জুলাই গণহত্যার বিষয়ে বিএনপি তাদের পজিশন কি এখনো পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। গণঅভ্যুত্থান ও গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে।’
আরও পড়ুন: প্রশাসন সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে: আখতার
গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের জনগণের সবার অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বিএনপি জল ঘোলা করতেই পছন্দ করে।’
আখতার হোসেন বলেন, ‘২৪- এর আগে পর্যন্ত বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রের কথা বলেছি। কিন্তু ১২ ফেব্রুয়ারির পর থেকে বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে।’
আরও পড়ুন: শেখ হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব: আখতার হোসেন
আখতার হোসেন আরও বলেন, ‘বিএনপি সরকারকে মানুষ যে পরিমাণ ভোট দিয়েছে, তার থেকে দ্বিগুণ মানুষ গণঅভ্যুত্থানে পক্ষে বলেছে। যে পরিমাণ মানুষের সমর্থনে বিএনপি সরকার তার থেকে বেশি সমর্থনের গণভোটকে যদি উপেক্ষা করার চেষ্টা করা হয় বাংলাদেশের মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না।’
কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে গণসংবর্ধনা ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জামায়াতের উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রহিম, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, এনসিপি জেলা শাখার সংগঠক মো. মোস্তাইন বিল্লাহ, সংগঠক মো. রেজা আহমেদ, এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী মো. জিল্লুর রহমান, সংগঠক মো. রায়হান আহমেদ প্রমুখ।
]]>
৪ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·