গণভোট ইস্যুতে সরকারকে কঠোর হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

১ সপ্তাহে আগে
সংসদে গণভোটের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত জুলাই সনদের পক্ষে ব্যানার-প্লাকার্ড নিয়ে বিশাল মিছিল করেছেন তারা।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মিছিল পূর্ব সমাবেশে ঐক্যের নেতারা দাবি করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে।

 

এ সময় তারা হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে।

 

আরও পড়ুন: জুলাই সনদ: ঐকমত্য কমিশনের সিদ্ধান্তই কি সংকটের কারণ?

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, তা বাতিল করছে বিএনপি। তারা মজলুমের রাজনীতি ভুলে গিয়ে এখন সুবিধাবাদের রাজনীতি করছে।

 

সরকার সংসদে অভ্যুত্থানকে মূল্যায়ন না করলে জনগণ রাজপথে নেমে অভ্যুত্থানের মূল্য বুঝে নেবে। গণরায়কে বাতিল করতে গেলে মসনদে থাকতে পারবে না বিএনপি।

 

বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোট বাতিল করতে চায় বিএনপি।

 

আরও পড়ুন: গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম: শফিকুর রহমান

 

এ সময় বক্তারা তেল সংকট ও হাম সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন