বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদের। কিন্তু বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থান ছাত্ররা করেছে অথচ তার সুফল ভোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল।
সংস্কার পরিষদের শপথ ইস্যুতে তিনি আরও বলেন, নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্টরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একই দিনে শপথ গ্রহণের যে জনাদেশ ছিল, তা অমান্য করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির শপথ না নেয়া গণরায়ের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম
নাহিদ ইসলামের অভিযোগ, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয়, তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। কারণ জনগণ ভোট দিয়েছে সংস্কারের জন্যই। শুধু ব্যক্তি পরিবর্তন নয়, স্বৈরাচারী কাঠামোর পতন চেয়েছিল জনগণ। কিন্তু বর্তমানে সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।
আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ঘটনায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা।
একই সঙ্গে ঋণখেলাপীদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে। এজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·