খুলনায় ৪ আসনে জয়ী বিএনপি, দুটিতে জামায়াত

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি দুটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী আসনভিত্তিক ভোটের চিত্র নিচে তুলে ধরা হলো:

 

খুলনা-১: এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। জয়ের ব্যবধান ৫১ হাজার ৬ ভোট।

 

খুলনা-২: এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। তাঁদের মধ্যে ভোটের ব্যবধান ৫ হাজার ৫৯২।

 

খুলনা-৩: এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। ব্যবধান ৮ হাজার ৮৩৫ ভোট।

 

আরও পড়ুন: ৫০ হাজার ভোটে হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

 

খুলনা-৪: বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে এই আসনে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। ব্যবধান ১৩ হাজার ৬৩২ ভোট। উল্লেখ্য, খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে শুধু এই আসনটি জামায়াত তাদের জোটের শরিক দল খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছিল।

 

খুলনা-৫: এই আসনে বিএনপি প্রার্থী আলী আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। এখানে জয়ের ব্যবধান ২ হাজার ৬০৮ ভোট।

 

খুলনা-৬: এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। জয়ের ব্যবধান ২৬ হাজার ৭১০ ভোট।

]]>
সম্পূর্ণ পড়ুন