শুক্রবার সন্ধ্যায় উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে ১০ থেকে ১৫ জনের একটি দল মুরাদের ওপর হামলা চালায়।
আত্মরক্ষার জন্য মুরাদ একটি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ছুরি দিয়ে তার দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনার ব্যবসায়ীকে গুলি করে হত্যা
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার একটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·