খুলনায় আগুনে ক্ষতিগ্রস্ত ১০ দোকান

১ সপ্তাহে আগে
খুলনার নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আরও পড়ুন: ১২ দিন পর একই স্থানে আরেক যুবককে দুর্বৃত্তের গুলি

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

এ বিষয়ে খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল মালেক বলেন, ‘মার্কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য বৈদ্যুতিক তার রয়েছে। এছাড়া যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই। খবর পেয়ে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

]]>
সম্পূর্ণ পড়ুন