পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী মারা যান।
নিহতরা হলেন তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বর্ষবরণ
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·