প্রথমে ব্যাট করে লখনৌ বড় সংগ্রহ গড়তে পারেনি। অধিনায়ক রিশভ পন্ত ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। পরে আবার ব্যাট করতে নামলেও স্বাভাবিকভাবে খেলতে পারেননি। পুরো ইনিংসে নিয়মিত উইকেট হারিয়ে লখনৌ থামে ১৪৬ রানে।
দলের হয়ে কিছুটা লড়াই করেন মিচেল মার্শ (৪০) ও আয়ুশ বাদোনি (৩৮)। শেষ দিকে মুকুল চৌধরী ৩৯ রান করে স্কোর কিছুটা বাড়ান। কিন্তু অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বড় রান আসেনি।
বেঙ্গালুরুর হয়ে বল হাতে দারুণ ছিলেন রাসিখ সালাম, তিনি নেন ৪ উইকেট। এছাড়া ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন: রিঙ্কুর প্রতি কলকাতার আস্থার সমালোচনা–এখনও পাঁচ ছক্কা নিয়েই পড়ে আছে
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও চাপে পড়েনি বেঙ্গালুরু। কোহলি খেলেন ৪৯ রানের ইনিংস, ১ রানের জন্য ফিফটি মিস করেন। এরপর রজত পতিদার ও জিতেশ শর্মা দ্রুত রান তুলে ম্যাচ সহজ করে দেন।
শেষ পর্যন্ত টিম ডেভিড (১৪) ও রোমারিও শেফার্ড (১৪) অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু। অন্যদিকে, হার ও অধিনায়কের চোট—দুই দিক থেকেই চাপে পড়ে লখনৌ রয়েছে টেবিলের ৭ নম্বরে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·