চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১১১ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ২৩ ওভারে কিউইদের প্রয়োজ়ন ১৫০ রান, হাতে ৬ উইকেট।
বাংলাদেশের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে মোস্তাফিজের শিকার হয়ে ফেরেন হেনরি নিকোলস। দ্বিতীয় উইকেটে খেলায় গতি ফেরান নিক কেলি এবং উইল ইয়াং। দুজনের ৪৬ রানের জুটি ভাঙেন নাহিদ রানা ইয়াংকে ফিরিয়ে। ২৫ বলে ১৯ রান করেন ইয়াং।
আজও ব্যাট হাতে রানের দেখা পাননি টম লাথাম। ৫ রান করে কিউই অধিনায়ক ফেরেন দলীয় ৬১ রানে। চতুর্থ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন কেলি।
আরও পড়ুন: ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ
ফিফটির দেখা পেয়েছেন কেলি। গত ম্যাচেও করেছিলেন ৮৩ রান। ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে কেলির ফিফটির সংখ্যাও এই দুটিই।
নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন কেলি। দলীয় ১০৮ রানে মোস্তাফিজের স্লোয়ারে কাট করতে গিয়ে ধরা পড়েন কাভারে। এই ব্যাটার করেন ৫৯ রান।
এর আগে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে ২৬৫ রান করে বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে শান্ত করেন দলীয় সর্বোচ্চ ১০৫ রান। লিটন করেন ৭৬ রান। এছাড়া অপরাজিত ৩৩ রান করেন তাওহীদ হৃদয়।
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·