বেনফিকার ঘরের মাঠে খেলা হলেও, ম্যাচে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচটি এক গোলের ব্যবধানে জেতে তারা। ম্যাচের ৫০তম মিনিটে এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরের বাঁদিক থেকে অসাধারণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান।
এরপরই মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়। গোল উদযাপনের সময় বেনফিকার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভিনিসিউস। অভিযোগ ওঠে, এ সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উদ্দেশে বর্ণবাদী আচরণ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেন।
আরও পড়ুন: বর্ণবাদ ইস্যুতে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়ালের জয়
তবে ম্যাচের ৮৫তম মিনিটে বেনফিকার কোচ হোসে মরিনহো দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ঘটনার দৃশ্যে দেখা যায়, মরিনহো বেনফিকার খেলোয়াড়কে ফাউলেরজন্য ভিনিসিউসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর জন্য বলেছিলেন। তবে উল্টো তিনি নিজেই লাল কার্ড দেখেন।
এই জয়ে প্লে-অফের প্রথম লেগে সুবিধাজনক অবস্থানে থাকলো রিয়াল। আগামী ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·