বিক্ষোভকারীর নাম ব্রায়ান ম্যাকগিনিস। তিনি একজন সাবেক মেরিন প্রবীণ এবং উত্তর ক্যারোলিনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী।
ইসরাইলের হামলার প্রতিবাদ করলে জয়েন্ট চিফস অফ স্টাফের সদস্যদের সাক্ষ্য গ্রহণকারী সিনেট আর্মড সার্ভিসেস সাবকমিটির শুনানিতে ব্যাঘাত ঘটে।
আরও পড়ুন: দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে ইসরাইল, সূত্রের খবর
ঘটনার ভিডিওতে দেখা যায়, পুলিশ এবং সিনেটর টিম শিহি ম্যাকগিনিসকে ঘর থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। এ সময় দরজা আঁকড়ে ধরার চেষ্টা করলে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে তার ডান হাতটি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। পাশ দিয়ে যাওয়ার সময় একজন চিৎকার করে বলতে থাকেন, ‘তার হাত, তার হাত!’
পরে আরেকজন ব্যক্তি ম্যাকগিনিসকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার হাত কি ঠিক আছে?’ তিনি উত্তর দিলেন, ‘না, ঠিক নেই।’
ঘরের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর বলে ওঠেন, ‘সিনেটর তার হাত ভেঙে দিলেন, একজন মার্কিন সিনেটর একজন মেরিনের হাত ভেঙে দিলেন।’
এদিকে, মন্টানার রিপাবলিকান শিহি বলেছেন, তিনি পুলিশকে একজন অপ্রতিরোধ্য প্রতিবাদকারীর (ম্যাকগিনিস) এর সাথে তর্কাতর্কি করতে দেখেছেন এবং পরিস্থিতি শান্ত করতে এবং সাহায্য করার জন্য তিনি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সিনেটর এক্সে লিখেছেন, ‘এই ভদ্রলোক ক্যাপিটলে একটি সংঘর্ষের জন্য এসেছিলেন।’
আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা বন্ধের প্রস্তাবে বাধা দিল রিপাবলিকানরা
অন্যদিকে, ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিসকে ঘর থেকে বের করে দেয়ার সময় তিনি আমাদের অফিসারদের ওপর সহিংস হয়ে উঠেছিলেন।
সূত্র: আরটি
]]>

১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·