তেহরান ও কায়রোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যোগাযোগ এবং উচ্চ পর্যায়ের বহু বৈঠকের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে ব্যাপক অগ্রগতি এসেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে বিশ্বাস সুদৃঢ় করার উদ্যোগ নেয়া হচ্ছে এবং যৌথ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও কাজ চলছে।
এখনও আনুষ্ঠানিক ঘোষণার তারিখ ঠিক করা হয়নি। তবে দুইপক্ষই রাজনৈতিক ইচ্ছাশক্তি দেখাচ্ছে পূর্ণসম্পর্ক পুনঃস্থাপনে। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে শক্তিশালী প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
আরও পড়ুন: ইসরাইলি আগ্রাসন সমর্থন করা মার্কিন জেনারেলকে সর্বোচ্চ সম্মাননা দিলো সৌদি
এই নতুন অধ্যায় শুধুই রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার দিকেও এগিয়ে যাচ্ছে। দুই দেশ আগেও শক্তি, পরিবেশ, বিচারসহ বিভিন্ন খাতে কমিটি গঠন করে সহযোগিতা প্রসারে কাজ করেছে এবং ভবিষ্যতে শিল্প, বাণিজ্য ও পর্যটন মতো ক্ষেত্রে আরও যৌথ উদ্যোগ এগোতে পারে বলে দেখা হচ্ছে।
সম্প্রতি দুই দেশের শীর্ষ নেতৃত্ব পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অঞ্চল-ভিত্তিক ইস্যুতে সমন্বয় করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন সামঞ্জস্য তৈরি করতে পারে

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·