শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শিবের ডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেট্রোল সরিয়ে নেওয়ার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় মোটরসাইকেল চালক ও জনতা অটোরিকশাটি আটক করে। পরে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মালিকবিহীন একটি ড্রামে থাকা ২২০ লিটার পেট্রোল জব্দ করেন।
আরও পড়ুন: উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খসে পড়ছে ছাদের পলেস্তারা, ঝুঁকিতে চিকিৎসা সেবা
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এফ শামিম জানান, জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·