কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

২ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম করাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন: মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।


মামলা সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার মিটন গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলাম ২০১৯ সালের ২০ অক্টোবর বাজার করতে বাড়ি থেকে বের হন। এরপর ছেলে সাব্বিরকে দিয়ে বাজার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর রাতে তিনি নিখোঁজ হন। একদিন পর বুরাপাড়া প্রাইমারী স্কুলের পিছনের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: ফরিদপুরে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে যুবকের যাবজ্জীবন


এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন ওইদিন বিকেলে মিরপুর থানায় দুজনকে আসামিকে করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম জাবীদ হাসান তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি আবু তাহের পলাতক রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন