আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বিশেষ কনসার্ট। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা, পাওয়ারড বাই সোনালী জুয়েলস’ শীর্ষক এই আয়োজনে এক মঞ্চে দেখা যাবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও চলচ্চিত্র তারকাদের।
আয়োজকরা গত সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান।
সংগীত পরিবেশনার পাশাপাশি নাচ ও পারফরম্যান্সে অংশ নেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন
আয়োজনে আরও থাকছে ডিজে আভিলার লাইভ পারফরম্যান্স, যা আধুনিক ফেস্টিভ্যালের আবহ তৈরি করবে বলে জানানো হয়েছে। সংগীত, নৃত্য ও ডিজে পারফরম্যান্সের সমন্বয়ে প্রবাসীদের জন্য ঈদের বিশেষ এক আনন্দময় পরিবেশ তৈরি করার আশা করছেন আয়োজকরা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ‘সোনালী সন্ধ্যা’ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা হিসেবে কাজ করবে, যেখানে দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানের টিকিট রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে, যার মূল্য ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত। ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভারসহ প্রতিটি টিকিট আসনভিত্তিক।
আরও পড়ুন: উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘Tiket2U’, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর এবং কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্ধারিত স্থান থেকে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·