বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ।
নিহত রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। গত ১৪ এপ্রিল রাতে জ্বর ও কাশি নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র (হার্টে সমস্যা) ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, টানা তিনদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল ছিল। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আরও পড়ুন: কুমিল্লায় ৪ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য ধ্বংস
এদিকে গত চার মাসে কুমিল্লা জেলায় হামের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম।
শনাক্ত হওয়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় হামের উপসর্গ নিয়ে ৩৪৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৫ জন।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·