মঙ্গলবার (১৪ এপ্রিল) সাভারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। রোজার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি ও সদাচরণের এই প্রতিযোগিতা কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব জীবনে ইবাদত ও নৈতিকতার চর্চা বাড়াতে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের প্রতিটি আমলের তথ্য মসজিদের ইমাম বা অভিভাবকের স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করতে হয়েছে।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির পাশাপাশি কোরআন তেলাওয়াত এবং মানুষের সাথে সদাচরণের বিষয়টিকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যারা নিষ্ঠার সাথে পুরো মাস আমলগুলো সম্পন্ন করেছে, তাদের মধ্য থেকেই বাছাইকৃতদের এই সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন: বদলি হজ কী, এর জরুরি মাসায়েল
সাভারের এই পুরস্কার বিতরণী ও এসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উপদেষ্টা এবং লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ও মজলিসে শুরার সদস্য হযরত মাওলানা জুবায়ের আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল্লাহ ফরহাদ, মুফতি আহসান হাবীব কাসেমি এবং মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুফতি মুহিব্বুল্লাহ রাহমানী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ ফারাবি আল হাসানসহ বরেণ্য ব্যক্তিবর্গ।
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ জানান, সাভারের পর ঢাকার আজিমপুর ও গাজীপুরেও পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই সংগঠনটি কেবল শিশু-কিশোরদের নিয়ে কাজ করছে না, বরং দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং যুব সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে দেশব্যাপী ইসলাহী মাহফিল ও দ্বীনি সেমিনার পরিচালনা করে আসছে।
মাদরাসাতুল আখলাক আল ইসলামিয়া শ্রীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম রওনাকুল ইসলাম রণির সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মাওলানা মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন কিশোরদের অন্যায়-অনাচার থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ উপহার দিতে সহায়ক হবে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·