এরমধ্যে কিশোরগঞ্জ- ১ আসনে ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
কিশোরগঞ্জ- ২ আসনে ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ ভোট।
কিশোরগঞ্জ- ৩ আসনে ১ লাখ ১৩ হাজার ২২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী ড. এম ওসমান ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২২২ভোট।
আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার
কিশোরগঞ্জ-৪ আসনে ৭৬ হাজার ৯০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ি হয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬।
কিশোরগঞ্জ- ৫ আসনে ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (হাঁস) শেখ মজিবুর রহমান ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।
কিশোরগঞ্জ-৬ আসনে ১,৮৫,৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী শরীফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লা আমীন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·