ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শুটিং সেটে নিরাপত্তাবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে প্রযোজনা সংস্থা ‘বি সিক্সটি টু স্টুডিওস’-কে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে সংস্থাটিকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
জানা যায়, দক্ষিণ মুম্বাইয়ের স্পর্শকাতর ফোর্ট এলাকায় শুটিং করতে গিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করায় এমন বিপত্তি। নিরাপত্তা বেষ্টিত এই অঞ্চলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ড্রোন ওড়ানো এবং রান্নার কাজে বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় ক্ষুব্ধ নগর কর্তৃপক্ষ। বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও উদাসীনতা প্রদর্শন করায় সংস্থাটি কালো তালিকাভুক্ত হয়।
প্রযোজনা সংস্থা ‘বি সিক্সটি টু স্টুডিওস’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পূর্ব ঘোষণা ছাড়া বারবার শুটিং স্পট বদলে বিএমসি কর্মকর্তাদের চরম বিভ্রান্তিতে ফেলেছিল প্রোডাকশন ইউনিটটি। যে কারণে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। শিগগিরই সংস্থাটিকে এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে।
আরও পড়ুন: বাবাকে নিয়ে হাসপাতালে সালমান খান
এদিকে আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত থাকলেও এই প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেছে নতুন এক বিতর্কের। রণবীর সিং ও সঞ্জয় দত্তের মতো মহাতারকাদের উপস্থিতিও সিনেমার ভাবমূর্তিকে ফেলেছে সংকটে।
আরও পড়ুন: হিমাংশি খুরানাকে লাগাতার হত্যার হুমকি!
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রচারণার মোক্ষম সময়ে এমন নেতিবাচক খবর দর্শকদের মনে ফেলতে পারে বিরূপ প্রভাব। আইনি বেড়াজাল ছিন্ন করে আদিত্য ধর কীভাবে বড় পর্দায় সিনেমাটি নিয়ে আসেন, সেটিই এখন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·