শনিবার (৩১ জানুয়ারি) অ্যানফিল্ডে সফরকারী নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক লিভারপুল।
প্রথমার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে নিউক্যাসলই আগে এগিয়ে গিয়েছিল। কিন্তু হুগো একিতিকের জোড়া গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে ফ্লোরিয়ান রিৎজ ও ইবরাহিমা কোনাতের গোলে বড় জয় নিশ্চিত হয় অলরেডদের।
এই ম্যাচের পর ২৪ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে লিভারপুল। সমান ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।
আরও পড়ুন: দারুণ জয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল বার্সেলোনা
জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরের প্রথম জয় পেল অলরেডরা। এর আগে টানা চার ড্রয়ের পর পঞ্চম ম্যাচটিতে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল লিভারপুল।
প্রথমার্ধের ৩৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লিড পায় নিউক্যাসল। প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে জালে পাঠান গর্ডন।
সমতায় ফিরতে মরিয়া লিভারপুল এক মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায়। দুটি গোলই আসে একিতিকের পা থেকে।
৪১ মিনিটে রিৎজের বাড়ানো ছোট পাস থেকে প্রথম গোলটি করেন একিতিকে। আর ৪৩ মিনিটে কেরকেসের পাস ডি-বক্সের মুখে পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি। চলতি মৌসুমে লিভারপুলে যোগ দিয়ে লিগে ২০ ম্যাচে ১০ গোল ও ৩ অ্যাসিস্ট করলেন একিতিকে।
আরও পড়ুন: তিন ম্যাচ পর আর্সেনালের জয়, ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন মিলে জেতালেন চেলসিকে
দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে অলরেডরা। সালহর সঙ্গে বল দেয়া নেয়া করে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন রিৎজ। লিভারপুলে যোগ দিয়ে শুরুতে মানিয়ে নিতে সমস্য হলেও সাম্প্রতিককালে দারুণ ফর্মে আছেন এই জার্মান। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচে করেছেন ৬ গোল।
লিভারপুলের পক্ষে যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন ইবরাহিমা কোনাতে। সম্প্রতি বাবা হারানো এই সেন্টারব্যাক এদিন গোল করে বাবাকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাকে সান্ত্বনা দেন সতীর্থরা।

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·