কাঁঠালের ভেতরে মিলল ৪০ বোতল মাদক!

১ সপ্তাহে আগে
যশোরের চৌগাছায় অভিনব কায়দায় কাঁঠালের ভেতরে লুকিয়ে মাদক পাচারের সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) ভোরে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে যশোর-চৌগাছা সড়ক থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (৫৫) চৌগাছা থানার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁ'র ছেলে।


চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম সকাল ৬টার দিকে চৌগাছা উপজেলা শহরের বিশ্বাসপাড়া চৌগাছা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এসময় আব্দুর রাজ্জাককের গতিরোধ করা হয়। এবং তার সাথে থাকা কাঁঠালসহ আটক করা হয়। পরে তল্লাশির একপর্যায়ে বড় আকৃতির কাঁঠালের ভেতরের অংশ সুকৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় 'উইনসেরেক্স' সিরাপ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: যশোরবাসীর বঞ্চনা ঘোচাতে রেলমন্ত্রীকে জ্বালানি প্রতিমন্ত্রীর চিঠি

ওসি আরও জানান, আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন