কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ছামিরা পাড়ায় বিকেল সাড়ে ৩টার দিকে আদিল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার ছাবের আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় আদিল। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান লিজা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পেকুয়া উপজেলার পূর্ব বাইম্যাখালী এলাকায় ফাহিয়া (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মো. শফির মেয়ে। পেকুয়ায় খালার বাড়িতে থেকে স্থানীয় সুলতানুল উলুম নুরানী মাদ্রাসায় পড়াশোনা করত।
আরও পড়ুন: ঋণের চাপ আর স্ত্রীর ঝগড়া সইতে না পেরে নিজেকে শেষ করলেন যুবক
শুক্রবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·