জেলা চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রাত ৮টা ১৫ মিনিটে তারাবির নামাজ শুরু হবে। আগামীকাল থেকে শুরু সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাস মুসলিম সম্প্রদায়ের জন্য শান্তি, ধৈর্য, কৃতজ্ঞতা এবং ভালো কাজের বার্তা নিয়ে আসবে।
আরও পড়ুন: দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার
এর আগে পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য বিকেল ৪টা থেকেই সৈকতের লাবনী পয়েন্টে অবস্থান নেন জেলা চাঁদ দেখা কমিটির ৭ সদস্য। এ সময় কমিটির সদস্য সচিব ও কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। মসজিদে মসজিদে দোয়া এবং বাসাবাড়িতে সাহ্রি ও ইফতারের প্রস্তুতি শুরু হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবাই পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে আনন্দে ভাসছে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·