শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর বাজার সংলগ্ন পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, 'দুপুরে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাটি পোস্ট অফিসের সামনে আরেকটি অটোরিকশাকে ওভারটেকিং করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখী ধাক্কা লাগে।
আরও পড়ুন: বরিশালে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, ২৪ জনের বিরুদ্ধে মামলা
এতে অটোরিকশা চালক আব্দুস সাত্তার গুরুতর আহত হন। পরে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ
এবিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'দুর্ঘটনা পর থেকে ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। এদিকে ট্রাকটি আটকের পাশাপাশি নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।'
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·