মঙ্গলবার (১৩ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, বুধবার আমরা এমপিও ফাইল নিয়ে বসবো।
তিনি আরও বলেন, যদি সব ফাইলের কাজ শেষ করা যায়, তাহলে বৃহস্পতিবার এমপিওভুক্তির নোটিশ জারি করা হবে। কোনো কারণে এটি সম্ভব না হলে, সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে নতুন শিক্ষকদের নোটিশ প্রকাশ করা হবে।
বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইল নিয়ে তিনি বলেন, এ ফাইলগুলোর মধ্যে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে, তাদের ফাইল বাদ যাবে। তবে কাগজপত্রে সমস্যা ছাড়া কারো ফাইল আটকে রাখা হবে না।
এমপিও ঘোষণার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আমাদের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে। এজন্য নোটিশ বৃহস্পতিবারের মধ্যে জারি নাও হতে পারে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কড়া বার্তা এনটিআরসিএ’র
এদিকে এমপিওভুক্তি না হওয়ায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এতে নতুন অনেক নিবন্ধনধারী শিক্ষক চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
]]>

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·