বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে পরিবার নিয়ে ইফতার করার মুহূর্তের একটি ছবি আপলোড করেন মিম। ক্যাপশনে লেখেন, প্রিয়জনদের সাথে পবিত্র রমজানের প্রথম ইফতার। কৃতজ্ঞ একসঙ্গে থাকার সুখ, স্রষ্টার অগণিত নেয়ামত আর এই সুন্দর মুহূর্তগুলোর জন্য।
সনাতন ধর্মের অনুসারী হলেও রমজানের প্রথম দিনেই প্রিয়জনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে ইফতার করেছেন মিম। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেকা যাচ্ছে, টেবিলভর্তি খাবারে ইফতারের আয়োজন । বরাবরের মতো নারী সদস্যরা সেজেছেন একই রকম পোশাকে।
আরও পড়ুন: খ্রিষ্টান ধর্মাবলম্বী হয়েও রমজানে যে বার্তা দিলেন থালাপতি বিজয়
শুধু ইফতার করাই নয়, প্রতি বছর ঈদ উদযাপন করেও ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন মিম। ঈদুল আজহায় কাজে সহায়তাকারীদের জন্য কোরবানিও দিতে দেখা যায় নায়িকাকে, যা তার ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে গভীর মুগ্ধতা ও ভালোবাসা।
আরও পড়ুন: রমজানের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা
গ্ল্যামার আর ক্যামেরার ঝলকানির বাইরে মিমের ব্যক্তিজীবনের এই দৃশ্য যেন এক অনাবিল অধ্যায়। তার সেই পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
]]>

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·