এখনও পাকিস্তানের শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্য়াচ খেলা বাকি আছে। সে কারণে চলতি বিশ্বকাপ থেকে যে পাকিস্তান বিদায় নিশ্চিত, তা এখনই বলা সম্ভব নয়। পাকিস্তানকে তাদের শেষ ম্য়াচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
পাকিস্তানকে এই টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে হলে আপাতত একটাই রাস্তা খোলা রয়েছে। নিউজিল্য়ান্ডকে আগামী ২ ম্য়াচ শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারতে হবে। এরপর যদি শ্রীলঙ্কাকে পাকিস্তান হারাতে পারে, তাহলে তাদের ৩ পয়েন্ট হবে।
আর নিউজিল্যান্ডের পকেটে থাকবে ১ পয়েন্ট। এদিকে আবার যদি শ্রীলঙ্কা হেরে যায় পাকিস্তানের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে, তাহলে তাদের খাতায় ২ পয়েন্ট জমা হবে।
আরও পড়ুন: ব্রুকের সেঞ্চুরিতে সবার আগে সেমিতে ইংল্যান্ড, ঝুলে থাকলো পাকিস্তানের আশা
কিন্তু, যদি কিউইরা শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং তারপর ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে অঙ্কটা ঘুরে যাবে। কারণ, পাকিস্তান এদিকে শ্রীলঙ্কাকে হারাতে পারলে সালমান আলি আগার দল এবং ব্ল্যাক ক্যাপসরা উভয়ই ৩ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে নেট রান রেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ পালন করবে।
আর নিউজিল্যান্ড যদি বাকি ২ ম্য়াচেই ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে তারা ৫ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে তারা ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। তাহলে পাকিস্তানের আর কিছুই করার থাকবে না। এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তখন, শ্রীলঙ্কাকে হারিয়েও কোনো লাভ হবে না।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·