একে একে ছেড়ে গেলেন ৩ স্ত্রী, দুধ দিয়ে গোসল করে ‘ব্যাচেলর’ থাকার ঘোষণা আনোয়ারের!

১ সপ্তাহে আগে
সংসার জীবনে বারবার হোঁচট খেয়ে বিচিত্র এক কাণ্ড ঘটিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের যুবক নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০)। তিনবার প্রেম করে বিয়ে করলেও কোনো স্ত্রীই তার সঙ্গে সংসার করেননি। স্ত্রীদের এমন ‘প্রতারণা’ আর অবহেলায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দুধ দিয়ে গোসল করে জীবনে আর বিয়ে না করার শপথ নিয়েছেন তিনি।

আনোয়ারের বাড়িতে মঙ্গলবার ছিল সাজ সাজ রব। বাড়ির সামনে সামিয়ানা টাঙিয়ে গেট করা হয়েছে, সাউন্ড বক্সে বাজছে গান। প্রথম দেখায় যে কেউ মনে করবেন এটি কোনো বিয়ের অনুষ্ঠান। কিন্তু আয়োজনের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন।


প্রথমে আনোয়ারকে ঘটা করে গায়ে হলুদ মাখানো হয়। এরপর বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করানো হয় তাকে। আনোয়ার জানান, স্ত্রীদের প্রতি জমে থাকা জেদ আর অভিমান থেকেই এই ‘শুদ্ধি’ অনুষ্ঠানের আয়োজন। এখানেই শেষ নয়, তিন স্ত্রীর চলে যাওয়ার খুশিতে তিনটি ছাগল জবাই করে এলাকাবাসীকে খাওয়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।


২০১৫ সালে জীবিকার তাগিদে গার্মেন্টসে কাজ নেন আনোয়ার। সেই কাজ করার সুবাদেই গোপালগঞ্জের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় আনোয়ারের। এরপর প্রেম ভালোবাসার পর তাকে বিয়ে করেন আনোয়ার। কিন্তু ২০১৯ সালে নানা অজুহাত দিয়ে আনোয়ারকে ছেড়ে চলেন যান তার প্রথম স্ত্রী। এরপর ভুল ফোন নম্বরে কল দেওয়ার মাধ্যমে রংপুরের এক যুবতীর সঙ্গে, পরে দ্বিতীয় বারের মতো সেই যুবতীকে বিয়ে করে করেন আনোয়ার। সেই দ্বিতীয় স্ত্রীও নানা অজুহাত দিয়ে আনোয়ারকে ছেড়ে চলে যায়। কিন্তু জীবনের গতিকে যেন কেউ থামাতে না পারে সেই ভেবেই মনে বাসনা জাগে তৃতীয় বিয়ের।  এরপর তৃতীয় বারের মতো বিয়ে করে আনোয়ার। কিন্তু সেই আগের দুই স্ত্রীর মতো তৃতীয় স্ত্রীও আনোয়ারকে ছেড়ে চলে যায় বাবার বাড়িতে।


আরও পড়ুন: ২৫ বছরের সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন লিটন


দুধ দিয়ে গোসল করার পর আনোয়ার শুধু ‘ব্যাচেলর’ থাকার ঘোষণাই দেননি, বরং নিজের অন্ধকার অতীত থেকেও বেরিয়ে আসার অঙ্গীকার করেছেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে, আগে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এখন থেকে আর কোনো অবৈধ বা খারাপ কাজ করবেন না।


আনোয়ার বলেন, 'সবাই স্বার্থের টানে আমাকে একা ফেলে চলে গেছে। স্ত্রীদের অবহেলা আমার জীবন বিষিয়ে তুলেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর বিয়ে করব না। এখন থেকে সাধারণ জীবনযাপন করব।'

]]>
সম্পূর্ণ পড়ুন