মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা অ্যাকাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় অংশ নেয়া প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি জানান। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ বেশিরভাগ দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং এসব বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দেয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
সভায় উপদেষ্টা ঘোষণা দেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশ নেয়া প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব প্রকাশক এরই মধ্যে স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি টাকা পরিশোধ করতে পারবেন।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·