এক সারিতে থাকবে ৬ গ্রহ, কখন-কীভাবে দেখা যাবে বিরল এ দৃশ্য?

৩ দিন আগে
আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। ছয়টি গ্রহ একসঙ্গে সারিবদ্ধ অবস্থায় দেখা যাবে, যাকে ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের বিন্যাস বলা হয়।

বিজ্ঞানীরা বলছেন, সূর্যাস্তের পরপরই একসঙ্গে সারিবদ্ধ অবস্থায় দেখা দেবে ছয়টি গ্রহ। এই ঘটনাকে জ্যোতির্বিদরা সাধারণত ‘গ্রহের শোভাযাত্রা’ বা ‘গ্রহসমাবেশও’ বলে থাকেন।

 

আকাশ পর্যবেক্ষকরা বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে আকাশজুড়ে কাছাকাছি সারিবদ্ধ অবস্থায় দেখতে পারবেন। এটি একটি বিরল মহাজাগতিক প্রদর্শনী।

 

শুক্র, বৃহস্পতি ও শনিকে খালি চোখেই দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। বুধকে পশ্চিম দিগন্তের কাছাকাছি নিচু অবস্থানে দেখা যাবে। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।

 

আরও পড়ুন: ৫০ বছর পর আবার চাঁদের পথে মানুষ, সময় জানাল নাসা

 

বৃহস্পতি গ্রহ আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে। শনি গ্রহ শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থানে দেখা যাবে। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি থাকবে, ফলে পরিষ্কার ও বাধাহীন দৃষ্টিসীমা না থাকলে এটি দেখা কঠিন হতে পারে।

 

সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। এরপর ধীরে ধীরে কয়েকটি গ্রহ দিগন্তের নিচে নেমে যাবে। এই বিন্যাসটি মূলত একটি দৃশ্যমান প্রভাব। বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে।

 

আরও পড়ুন: প্রস্তুত হচ্ছে আর্টেমিস-২, আগামী মাসে চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা!

 

এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। এমন দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না।

 

জ্যোতির্বিদরা জানিয়েছেন, একসঙ্গে একাধিক গ্রহ যখন আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে অবস্থান করে, তখনই এমন গ্রহসমাবেশ দেখা যায়। এই বিশেষ দৃশ্যটি উত্তর গোলার্ধ থেকে তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

 

তথ্যসূত্র: আনাদোলু, জিও নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন