‘এক’ শব্দের ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক করল রাওয়ালপিন্ডি

১ সপ্তাহে আগে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিমের নাম দুই বা ততোধিক শব্দে দেখেই চোখ অভ্যস্ত। দুই শব্দেই সবচেয়ে বেশি সংখ্যক নাম। যেমন রংপুর রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, হোবার্ট হারিকেন্স, দুবাই ক্যাপিটালস, বারবাডোজ রয়্যালস, ওয়াশিংটন ফ্রিডম, লন্ডন স্পিরিট। পাঁচ শব্দেও দলের নাম আছে, যেমন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

ব্যতিক্রমী উদাহরণ তৈরি করল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি, এক শব্দের নাম ঠিক করল তারা। রাওয়ালপিন্ডি পুরনো দল মুলতান সুলতানসের জায়গায় মালিকানা নিয়েছে, মুলতান ১০ বছরের মেয়াদ শেষে পিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেনি। তাদের পরিবর্তে আসা নতুন ফ্র্যাঞ্চাইজিটির নাম ‘পিন্ডিজ’। এই দলটির সঙ্গেই চুক্তি করেছেন বাংলাদেশের রিশাদ হোসেন।


পিন্ডিজের মালিকানা কিনেছে ওয়ালি টেকনোলজিস। রোববার (২২ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে নাম জানিয়েছে তারা। পিন্ডিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে তারা ক্যাপশন দিয়েছে, ‘এই যে টিম রাওয়ালপিন্ডির অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি নাম। আমরা সাহসী। আমরা চ্যালেঞ্জিং। আমরা উদ্দীপনা নিয়ে আসছি। আমরা খেলাটাই বদলে দিচ্ছি।’


আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘চাপে আটকে’ যাচ্ছে পাকিস্তান: শোয়েব আখতার


দ্রুত দলের লোগোও প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিন্ডিজ। ‘পরে আসছে দলের অফিসিয়াল লোগো।’ ভিডিওর শেষে লেখা ছিল, ‘চলতে থাকবে...’।

🚨 Team Rawalpindi’s official franchise name is here.

We’re bold
We’re challenging
We’re bringing the vibe
We’re changing the game 🔥

Next up: the official team logo 👀🔜#HBLPSL11 #NewEra | @thePSLt20 | @M_Ahsan_Tahir | @CWR_WALEE pic.twitter.com/f9hXr3iRf0

— Pindiz (@thepindiz) February 22, 2026


ওয়ালি টেকনোলজিস গত ৯ ফেব্রুয়ারি এক নিলামে ১০ বছরের জন্য পিন্ডিজের স্বত্বাধিকার পায়। এ জন্য পিসিবিকে তাদের দিতে হয় ২.৪৫ বিলিয়ন রুপি। নিলামে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ১.৮২ বিলিয়ন রুপি। এই ফ্র্যাঞ্চাইজিটির আগমন ঘটেছে মুলতান সুলতানস পিসিবির সঙ্গে চুক্তি নবায়ন না করায়।


পিন্ডিজ ২০২৬ সালে ১১তম পিএসএলে প্রথমবারের মতো অংশ নেবে। এই আসরে নতুন দল হিসেবে আরও আছে হায়দরাবাদ কিংসম্যান ও শিয়ালকোট স্ট্যালিয়নজ। আসর শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩ মে।

]]>
সম্পূর্ণ পড়ুন