বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ভোজ্যতেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি নামের একটি প্রতিষ্ঠান থেকে এই ভোজ্যতেল কেনা হবে।
আরও পড়ুন: ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী
এতে মোট ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯৩২ টাকা ৪০ পয়সা।
ভোজ্যতেল ছাড়াও সভায় মসুর ডাল ও রক ফসফেট আমদানির অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।
৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এক লটে ২ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। ঢাকার গুলশানের প্রতিষ্ঠান ইজ সার্ভিসেস লিমিটেড থেকে এ ডাল কেনা হবে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·