২৫৩ রান তাড়া করে ফেলবে ইংল্যান্ড—এতটা ভাবেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার রাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হ্যারি ব্রুকের দল ভারতের এই রান তাড়া করতে পারেওনি। জয়ের সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৪৬ রানে আটকে গেছে।
মাত্র ৭ রানের জয়ের পর ভারত অধিনায়কের প্রতিক্রিয়া ছিল হাঁফ ছেড়ে বাঁচার। খেলা শেষে সূর্যকুমারকে যখন ইংল্যান্ডের রান তাড়া নিয়ে জিজ্ঞেস করা হলো, ভারত অধিনায়কের উত্তরটা ছিল এ রকম—‘ও মাই গড! এই মাত্র আমি ব্রুককে বলছিলাম ‘‘তোমাদের বিপক্ষে জিততে আমাদের আরও কত রান করতে হতো, বল তো?’’।’
আড়াই শর বেশি রানের পুঁজি নিয়েও যে সূর্যকুমারকে ম্যাচের শেষ ওভার পর্যন্ত সংশয়ে থাকতে হয়েছে, তাঁর মূলে জ্যাকব বেথেলের অবিশ্বাস্য ব্যাটিং। ২২ বছর বয়সী এই বাঁহাতি প্রায় একাই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে স্নায়ুর চাপে ভুগিয়ে গেছেন। খেলেছেন ৪৮ বলে ১০৫ রানের অনবদ্য এক ইনিংস। যার প্রশংসা করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক করে ফেললেন ভবিষ্যদ্বাণীও, ‘ও ভবিষ্যতে অনেক টাকা উপার্জন করবে।’
ভারতের বড় রান তাড়ায় ইংল্যান্ড চার উইকেট হারিয়েছে এক শরও (৯৫) আগে। এরপরও চারে নামা বেথেলের কারণেই রীতিমতো তটস্থ ছিল ভারত। ৩ চার আর ৫ ছক্কায় ফিফটি করেছেন মাত্র ১৯ বলে। এরপর সেঞ্চুরি ছুঁয়েছেন ৪৫ বলে, যা টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
শেষ ওভারে রানআউটে থেমে যাওয়া তাঁর ১০৫ রানের ইনিংসটি বিশ্বকাপের নকআউট ইতিহাসে সর্বোচ্চ, পেছনে ফেলেছেন আগের দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের করা ১০০* রানকে।
বেথেলের এই ইনিংসকে বর্ণনা করতে গিয়ে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘একেবারে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছে। আমার মনে হয় সে তার ক্যারিয়ারে অনেক বড় অঙ্কের টাকা উপার্জন করবে এবং ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার গড়বে। আজ রাতে সে বিশ্বকে দেখিয়েছে সে কতটা ভালো।’
বেথেলকে হারিয়ে ফাইনালে ভারতভালো একটা ইনিংস খেলেও বেথেলের জন্য দলের হারের ভাগীদার হওয়া ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে ইংল্যান্ড অধিনায়ক যোগ করেন, ‘এই ইনিংসটা আমাদের জন্য এই টুর্নামেন্ট থেকে নিয়ে যাওয়ার মতো বড় একটি ইতিবাচক দিক। তাকে প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলে ম্যাচের দায়িত্ব নিতে দেখা, সবাইকে দেখিয়ে দেওয়া যে সে কী করতে পারে—এটা বিশেষ কিছু ছিল।’
বেথেলের রানআউটে জয় নিশ্চিত হয়ে যায় ভারতেরফাইনালে উঠতে না পারলেও ইংল্যান্ড মাথা উঁচু করেই এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে বলে মনে করেন ব্রুক। তাঁর মতে আড়াই শর বেশি রান তাড়ায় তাঁর দলের মতো করে অনেকেই খেলতে পারত না, ‘আমরা যেভাবে খেলেছি তা নিয়ে আমাদের অত্যন্ত গর্বিত হওয়া উচিত। সেদিন আমি বলেছিলাম, আমরা কখনোই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যাই না—আজ রাতেও সেটাই আবার প্রমাণ হয়েছে। ২৫০ রান তাড়া করতে গিয়ে অন্য অনেক দল হয়তো ভেঙে পড়ত বা হাল ছেড়ে দিত, কিন্তু আমরা পুরো ম্যাচ জুড়েই লড়ে গেছি।’
টি–টুয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি






Bengali (BD) ·
English (US) ·