এ যেন ছক্কার বিশ্বকাপ!

১ সপ্তাহে আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে সুপার এইট পর্বের খেলা শুরু হয়েছে কেবল। আর এরই মধ্যে নতুন একটি রেকর্ড করে ফেলেছে টুর্নামেন্টটি। এর আগে কোনো বিশ্বকাপে এত ছক্কা দেখেনি ক্রিকেট বিশ্ব। আজ আহমেদাবাদে ভারতের বিপক্ষে ইনিংসের দশম ওভারে ডেভিড মিলার ছক্কা মারতেই হয়ে যায় নতুন রেকর্ড। এবারের বিশ্বকাপে যেটি ছিল ৫১৮তম ছক্কা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিল ৫১৭টি ছক্কা। সেবার রেকর্ডটি হয়েছিল ৫২ ম্যাচে। আর এবার সেই রেকর্ড ভেঙে গেলো মাত্র ৪২ ম্যাচেই। 

 

এবার বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছক্কা হয়েছিল ৫০৭টি। সুপার এইটের প্রথম ম্যাচেই রেকর্ডটা হয়ে যেতো, যদি না গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পুরোপুরিই ভেসে না যেতো। তবে আজ শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচেও হলো না রেকর্ডটা। তবে সেই ম্যাচে সাতটি ছক্কা হওয়ায় ব্যবধানটা কমে যায় চারে। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা মেরেছে ১০টি ছক্কা।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

 

এবার প্রতি ম্যাচে গড়ে প্রায় ১৩টি ছক্কা হয়েছে। এটিও অবশ্য একটি রেকর্ড। এর আগে একবারই ম্যাচপ্রতি ছক্কা দুই অঙ্ক ছুঁয়েছিল। ২০১০ সালে ২৭ ম্যাচে হয়েছিল ২৭৮টি ছক্কা, ম্যাচপ্রতি ছক্কা ছিল ১০.৩। 

 

২০২১ বিশ্বকাপে ৪৫ ম্যাচে ৪০৫টি ছক্কা হয়েছিল। আর ২০২২ সালে হয়েছিল ৩৩১টি ছক্কা। তার আগে ২০১৬ তে ৩৫ ম্যাচে ৩১৪টি ছক্কা হয়েছিল। ২০১৪ বিশ্বকাপে ৩৫ ম্যাচে ৩০০, ২০১০ সালে ২৭ ম্যাচে ২৭৮, ২০০৭ সালে ২৭ ম্যাচে ২৬৫, ২০১২ সালে ২৭ ম্যাচে ২২৩ ও ২০০৯ সালে ২৭ ম্যাচে ১৬৬টি ছক্কা হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন