বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হাইথাম বিন তারিক-কে সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ওমানে অবস্থানরত ৭ লক্ষাধিক বাংলাদেশিকে আশ্রয় দেয়ার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়ন ও দৈনন্দিন জীবনে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
আরও পড়ুন: মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
উভয়পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর ও লজিস্টিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার ওমানি সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·