মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টাসহ মোট ২৭ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ২০২৪ ও ২০২৫ সালের সম্পদের খতিয়ান তুলে ধরা হয়।
প্রকাশিত এই হিসাব পর্যালোচনায় দেখা যায়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, ব্যাংক মুনাফা এবং বিনিয়োগের মূল্য বৃদ্ধিতে যেমন সম্পদ বেড়েছে, তেমনি অনুদান প্রদান বা ব্যয় নির্বাহের কারণে কারো কারো সম্পদ কমেছে।
সম্পদে কে শীর্ষে, কে তলানিতে?
প্রকাশিত তথ্যে দেখা গেছে, ৯১ কোটি টাকার বেশি সম্পদ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অন্যদিকে, মাত্র ১২ লাখ ৭৬ হাজার টাকার সম্পদ নিয়ে তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছেন সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম।
প্রধান উপদেষ্টার সম্পদ কত?
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ২০২৪ সালে ছিল ১৪,০১,৩৯,৬৭৩ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ১৫,৬২,৪৪,০৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী/মেয়াদি আমানতে বৃদ্ধি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে সম্পদের পরিমান বেড়েছে। তার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদ ২,১১,৭৭,২৭৪ টাকা থেকে কমে হয়েছে ১,২৭,৬৩,৩৬০ টাকা।
আরও পড়ুন: যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
অন্য কার কত সম্পদ?
ড. সালেহউদ্দিন আহমেদ: ২০২৪ সালে ছিল ৭,১০,৪৯,৭১৮ টাকা, ২০২৫ সালে বেড়ে হয়েছে ৭,১৬,১৫,০২৬ টাকা। মূলত সঞ্চয়পত্র ও ব্যাংক মুনাফার কারণে সম্পদ বেড়েছে। তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদ ৫,৩৮,৮৩, ৯৯৭ টাকা।
ওয়াহিদউদ্দিন মাহমুদ: ২০২৪ সালে ছিল ১৫,০৯,১৩,১০২ টাকা, ২০২৫ সালে বেড়ে হয়েছে ১৬,২২,৯৫,৪৮৩ টাকা। ব্যাংক আমানত থেকে প্রাপ্ত মুনাফা, ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি থেকে আয়সহ প্রভৃতি কারণে সম্পদ বেড়েছে।
ড. আসিফ নজরুল: ২০২৪ সালে ১,৪৮,১০,৪৩৩ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ১,৬০,৯৮,২৩২ টাকা হয়েছে। তার স্ত্রী শীলা আহমেদের সম্পদ ২,৪৪,৯২,৬১৩ টাকা।
আদিলুর রহমান খান: ২০২৪ সালে ছিল ৯৮,২২,০০৭ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ২,৫২,৯৯,২৬৯ টাকা। উত্তরাধিকার সূত্রে গ্রহসম্পত্তি ও কৃষি সম্পত্তি পাওয়ায় নন-ফাইন্যন্সিয়াল সম্পদ বেড়েছে। তার স্ত্রী সায়রা রহমান খানের সম্পদ ৫,৮৩,৭৮,২৮৫ টাকা।
মো. তৌহিদ হোসেন: ২০২৪ সালে ছিল ২,৮৬,৮৬,৬০৯ টাকা, ২০২৫ সালে হয়েছে ২,৯৩,১১,১৫৮ টাকা। তার স্ত্রী জাহান আরা সিদ্দিকীর সম্পদ ৩,৬৬,৫৭,৪৭২ টাকা।
সৈয়দা রিজওয়ানা হাসান: ২০২৪ সালে ২,২৫,৬৫,০৫৫ টাকা থেকে ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ১,১২,৭২,৯২৪ টাকায়। দান ও পারিবারিক ব্যয়ের কারণে এই হ্রাস। তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ ১.৯০ কোটি টাকা।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন: ২০২৪ সালে ৩,২৪,৯৯,৫১৭ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ৩,৫১,১২,৮৫৪ টাকা। তার স্ত্রী রেহানা খানমের ৩৩.৪৮ লাখ টাকা।
নূরজাহান বেগম: ২০২৪ সালে ৬,২০,৭৬,৮২৬ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ৬,২৪,৮৬,৬৬৩ টাকা। তার স্বামী আসাদুজ্জামানের ১.৩৭ কোটি টাকা।
ফারুক ই আজম: ২০২৪ সালে ১,৭৬,৬৫,১৬৪ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ২,০২,০৮,৯২৯ টাকা। তার স্ত্রী শামীমা ফারুকের ৩৯.৭৩ লাখ টাকা।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: ২০২৪ সালে ৪,৪৬,৮৩,১৮৭ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ৫,৮৩,১০,৫৩৫ টাকা। তার স্ত্রী ডা. রমা সাহার ৩.৪০ কোটি টাকা।
আলী ইমাম মজুমদার: ২০২৪ সালে ৩,৩৭,১৫,৪২০ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ৩,৮৮,৯৭,৯৯৪ টাকা।
মুহাম্মদ ফাওজুল কবির খান: ২০২৪ সালে ৬,৪৭,২০,৩৯৭ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ৬,৭২,৫৫,৩৩৭ টাকা। তার স্ত্রী দিলরুবা কবিরের ৩.১৭ কোটি টাকা।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম: ২০২৪ সালে ২,৬১,৬৫,৮৭৯ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ২,৭৭,২০,৭৭৪ টাকা। তার স্ত্রী লায়লা আরজুর সম্পদ ১,১৩,৯৯,৫৫৪ টাকা।
সুপ্রদীপ চাকমা: ২০২৪ সালে ১,২৬,৩৩,১৪১ টাকা থেকে ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ১,০৯,৯৮,৭৯৬ টাকায়। তার স্ত্রী নন্দিতা চাকমার ৫৮.৭৫ লাখ টাকা।
ড. আ ফ ম খালিদ হোসেন: ২০২৪ সালে ৮৮,১৫,৭৭৪ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ১,১৩,৯২,১০২ টাকা। তার স্ত্রী কামরুন্নেসা হাসিনার ১৪.১১ লাখ টাকা।
আরও পড়ুন: যশোরের ৬টি আসনে বিএনপির ৪ প্রার্থীই কোটিপতি
ফরিদা আখতার: ২০২৪ সালে ৮১,২৮,৯২৯ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ১,০২,২৫,০৬০ টাকা হয়েছে। তার স্বামী মজহারুল হকের ১.১০ কোটি টাকা।
ড. চৌধুরী রফিকুল আবরার: ২০২৪ সালে ৭,০২,০১,১৬৮ টাকা থেকে ২০২৫ সালে হয়েছে ৭,৫৭,৪৩,৪২২ টাকা। তার স্ত্রী তাসনিম আরেফা সিদ্দিকীর সম্পদ ৮.২৯ কোটি টাকা।
শারমীন এস মুরশিদ: ২০২৪ সালে ১০,৬৫,০৯,২৭৬ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ১০,৯৩,৬৪,৭১৯ টাকা হয়েছে। তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর ৮.৩৫ কোটি টাকা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: ২০২৪ সালে কোনো টিআইএন ছিল না বিধায় তথ্য নেই। ২০২৫ সালে ১৫,৩৪,৭১৭ টাকার সম্পদ দেখিয়েছেন, যার উৎস ব্যবসা ও পৈত্রিক সূত্রে প্রাপ্তি।
মোস্তফা সরয়ার ফারুকী: ২০২৪ সালে ২,২৬,৯২,০২৬ টাকা থেকে ২০২৫ সালে সামান্য কমে দাঁড়িয়েছে ২,১৫,১৮,০২৬ টাকায়। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ ২.৯৯ কোটি টাকা।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ (বিশেষ সহকারী): ২০২৪ সালে ১২,৭২,৮৭,৭১১ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ১৩,৫৭,৪৯,৫৩৯ টাকা হয়েছে। জাতিসংঘে কর্মকালীন আয়ের মাধ্যমে কেনা ফ্ল্যাট ও ব্যাংক আমানতের সুদের কারণে সম্পদ বেড়েছে। তার স্ত্রী ঈশিতা সারওয়াত মিমের ২.৬১ কোটি টাকা।
অধ্যাপক আলী রীয়াজ (বিশেষ সহকারী): তিনি ১৩ নভেম্বর ২০২৫ তারিখে যোগদান করেছেন। প্রজ্ঞাপনে তার সম্পদের নির্দিষ্ট ঘরটি ফাঁকা রাখা হয়েছে।
লুৎফে সিদ্দিকী (বিশেষ দূত): তিনি অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সরকারি কোনো বেতন বা ভাতা গ্রহণ করেন না।
ড. খলিলুর রহমান (নিরাপত্তা উপদেষ্টা): তিনি ও তার স্ত্রী সম্পদের হিসাব একত্রে দাখিল করেছেন। ২০২৪ সালে ছিল ৪৬,৩৫,৮৫০ ইউএস ডলার ও ২০ লাখ টাকা। ২০২৫ সালে তা হয়েছে ৪৬,৩৫,৮৫০ ইউএস ডলার ও ২২ লাখ টাকা।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·